সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের পিতা মৃত্যুতে বিভিন্ন মহলের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

সাংবাদিক রেনু ও ছড়াকার জুয়েলের পিতা মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের পিতা হাজী মো: আব্দুল হান্নান (৮৪) আর নেই (ইন্নালিল্লাহি—-রাজিউন)।

Manual8 Ad Code

গতকাল শুক্রবার (১৭ মে) রাত ১০টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর মরহুমের লাশ তাঁতীপাড়াস্থ বাসায় নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে সিলেট নগরীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ৫ ছেলে এক মেয়ের জনক ছিলেন। এরমধ্যে দুই পুত্র সাংবাদিক আব্দুর রশিদ মো. রেনু ও ছড়াকার বশির আহমদ জুয়েলের বর্তমানে সপরিবারে কানাডা প্রবাসী।

Manual5 Ad Code

আজ শনিবার (১৮ মে) বাদ যোহর নয়াসড়ক মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মরহুমের লাশ হযরত মানিকপীর (রহ:) মাজার সংলগ্ন টিলায় দাফন করা হবে।

Manual4 Ad Code

মরহুম আব্দুল হান্নান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের প্রাক্তন জনপ্রতিনিধি ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ ও দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার আজমল খান ও ফটো সাংবাদিক মামুন হাসান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!