কমলগঞ্জ উপজেলা নির্বাচন, চেয়ারম্যান প্রার্থী বুলবুলের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জ উপজেলা নির্বাচন, চেয়ারম্যান প্রার্থী বুলবুলের মতবিনিময়

  • শনিবার, ১৮ মে, ২০২৪

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনেকে সামনে রেখে সাংবাদিকদের সাথে শনিবার (১৮ মে) দুপুরে কমলগঞ্জের হীড বাংলাদেশের কনফারেন্স কক্ষে মতবিনিময় করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রবীণ সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু সাপ্তাহিক কমলগঞ্জের সংবাদ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনে কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদেরই সন্তান। এই কমলগঞ্জের আলো-বাতাসেই আমার বেড়ে ওঠা। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই আপনাদের সাথে নিয়েই। মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থেকে জনগণের চাপেই আমি আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

Manual4 Ad Code

উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে কমলগঞ্জকে একটি স্মার্ট ও আধুনিক উপজেলায় পরিণত করতে পারবো বলে আশাবাদী। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছু করা সম্ভব, আমি বিশ্বাস করি সঠিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে এই উপজেলাকে একটি আধুনিক বাসযোগ্য উপজেলা পরিষদের রূপ দিতে পারব সবাই মিলে। শুধু প্রতিশ্রুতি নয়, এবার হবে উন্নয়ন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে, জনসেবা আর উন্নয়নের বাইরে আমার কোনো চিন্তা নেই। কমলগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সমস্যা ও সঙ্কট মোকাবেলায় কাজ করবো। সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করে কমলগঞ্জকে একটি স্মার্ট ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়তে চাই। এজন্য প্রয়োজন উপজেলাবাসীর স্নেহ, ভালোবাসা ও সমর্থন।

Manual2 Ad Code

তিনি আরো বলেন, দীর্ঘদিন থেকে এলাকার নানা উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে জড়িত। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আগামী ২৯ মে কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এলাকার সন্ত্রাস, মাদক নির্মুল, শিক্ষা, কৃষি খাত, পর্যটন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ স্মার্ট কমলগঞ্জ উপজেলা গঠনে কাজ করে যাবেন বলে জানান।

আমি বিশ্বাস করি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার জনগন তাদের হৃদয়ে আমাকে ঠাঁই দেবেন। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!