কমলগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন মহড়া

  • রবিবার, ১৯ মে, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশত স্থানীয়রা অংশগ্রহণ করেন।

রোববার (১৯ মে) দুপুরে পুলিশ সদস্য ও সাধারণ জনগণকে সচেতন করতে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সামনে এর আয়োজন করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মিজানুর রহমান জানান, বাসাবাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে মহড়া ও গণসংযোগের এটি একটি চলমান প্রক্রিয়া। এছাড়া অগ্নি ঝঁকিপূর্ণ ভবন চিহ্নিত করার কার্যক্রম চলছে।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজী, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ফয়েজ আহমদ, লিডার মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিস ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় লোকজন।

Manual1 Ad Code

অগ্নিকা- ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কর্মশালা ও মহড়ায় অগ্নিকান্ড, ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলার কৌশল প্রদর্শিত হয়। স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং গণ-সচেতনতা সৃষ্টিই এই মহড়া অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!