বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

  • বুধবার, ২২ মে, ২০২৪

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ জন এবং ওই কেন্দ্রের আওতাধীন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ জন, কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমো. উচ্চ বিদ্যালয়ের ২জন, ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের ১জন সহ সর্বমাট ৪৪ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে বুধবার দুপুরে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলা পরিষদের নবনির্বিাচিত চেয়ারম্যান আজির উদ্দিনকেও সংবর্ধনা দেওয়া হয়।

Manual6 Ad Code

প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক মতিউর রহমান ও বেলাল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন জুড়ীর ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাকির হোসেন, জুড়ী শিলুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুর রহমান, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বড়লেখার সুজানগরের হাজী সামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, সাংবাদিক আব্দুর রব, সহকারি প্রধান শিক্ষক আব্দুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য ইমদাদুল হক, অভিভাবক সদস্য আমির উদ্দিন, বদরুল ইসলাম, সালদিগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমুখ। এছাড়াও বক্তব্য দেন শিক্ষার্থী অভিভাবক কবির আহমদ চৌধুরী, অলিউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী দেবজিৎ দাস ওম ও সুমি দত্ত।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!