কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি বড়লেখায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫একর ভূমি উদ্ধার; অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল বনবিভাগ বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

  • শনিবার, ২৫ মে, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  টিলাগাও-লংলা স্টেশনের মধ্যবর্তী বাঘরটেকি নামক স্থানে  রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  শনিবার (২৫ মে) দুপুর  ১২ টায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন।

রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার রাউৎগাও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ফারুক মিয়ার স্ত্রী পারুল বেগম (৩৪) ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত :নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মারা যান। লাশের পাশে পড়েছিল তার ব্যবহৃত মোবাইল ফোন। মোবাইল ফোনে আসা কলের সূত্র ধরে মহিলার পরিচয় শনাক্ত করা হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে  পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় ।  এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের এস আই হেমায়েত জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করছি। নিহত পারুল আত্মহত্যা করেছেন না অন্যকিছু পোস্টমটেম রিপোর্ট আসলে বুঝা যাবে।
 জানা যায়, নিহত পারুল বেগম ১ ছেলে ২ মেয়ে রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!