ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকীত দিল স্পেন ও নরওয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকীত দিল স্পেন ও নরওয়ে

  • মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা অনলাইন ডেস্ক :: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইউরোপের দুই দেশ স্পেন ও নরওয়ে। ইউরোপের আরেক দেশ আয়ারল্যান্ডও একই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Manual8 Ad Code

স্পেনের মন্ত্রিসভায় অনুমোদিত সিদ্ধান্তে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের এক মুখপাত্র।

তিনি বলেন, মন্ত্রিসভা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার একটি উদ্দেশ্য ছিল: ইসরাইলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।

Manual8 Ad Code

বিবিসি জানিয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী আজ সকালে একটি প্রকাশ্য ভাষণ দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ জরুরি ছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ বলেন, এটি একটি ‘ঐতিহাসিক ন্যায়বিচারের’ বিষয়, পাশাপাশি স্থায়ী শান্তির দিকে একটি ‘অপরিহার্য’ পদক্ষেপ।

তিনি বলেন, বিশ্বের প্রায় ১৪০টি দেশ যারা ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে তাদের সঙ্গে স্পেনও যোগ দেবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নরওয়ে সরকারও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

Manual1 Ad Code

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন।

যদিও স্পেন এবং নরওয়ের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, সাত মাসেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের মাঝে স্পেন ও নরওয়ের এমন সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!