কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর সন্ত্রাসী হামলা : আটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতির উপর সন্ত্রাসী হামলা : আটক ১

  • শনিবার, ১ জুন, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজার এলাকায় দুর্বৃত্তরা এই হামলা চালায়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাহাব উদ্দিন (৩০) নামক এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

আহত ছাত্রলীগ ষবাপতি নিয়াজুল তায়েফের জানান, রাত ৯টায় কাদিপুর ইউনিয়নের পেকুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাজারের পাশে রাস্তায় ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত কোনোকিছু বুঝে ওঠার আগেই লাঠিসোটা দিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।

এঘটনায় নিয়াজুল তায়েফ নিজে বাদী হয়ে কুলাউড়া থানায় ৮জনের নোমোল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা (নং ০১ তারিখ ০১/০৬/ ২৪ ) দায়ের করেন।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল জানান, হামলার খবর জেনেছেন। তবে এই হামলা রাজনৈতিক নয়, ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলা চালানো হয়েছে।

এামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমির হোসেন জানান, ঘটনার সাথে জড়িত অভিযোগে কাদিপুর ইউনিয়নের কৌলারশি গ্রামের কলিম উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩০) আটক করা হয়েছে। ঘটনার সাথে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!