বড়লেখায় আ’লীগের প্রয়াত ৩ নেতা স্মরণে শোকসভা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় আ’লীগের প্রয়াত ৩ নেতা স্মরণে শোকসভা ও দোয়া

  • সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিমার আলী, ফৈয়াজ আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের মৃত্যুতে সোমবার পৌরসভা মিলনায়তনে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা পৌর পরিষদ এর আয়োজন করেছে। দোয়া পরিচালনা করেন মাওলানা মনোয়ার হোসেন।

Manual3 Ad Code

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ।

Manual8 Ad Code

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, প্রয়াত নিমার আলীর ভাতিজা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, প্রয়াত ফৈয়াজ আলীর ভাতিজা আতাউর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ, পৌর কাউন্সিলার আব্দুল মতিন, সাবেক কাউন্সিলার শামীম আহমদ প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!