অভিনেত্রী সীমানার দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

অভিনেত্রী সীমানার দাফন সম্পন্ন

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা বিনোদন:: দীর্ঘদিন রোগের সাথে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রিশতা লাবণী সীমানা।

মঙ্গলবার (০৪ জুন)  রাতে শেরপুরের নকলা উপজেলার পৌরসভা শহরের কায়দা বাজারদী গোরস্তান মাঠে জানাজা শেষে  অভিনেত্রীকে ওই দাফন করা হয়।

Manual6 Ad Code

জানাজায় নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ, সীমানার বাবা সেকান্দর আলী, স্বামী পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এর আগে সন্ধ্যায় একটি ফ্রিজিং লাশবাহী গাড়িতে সীমানার মরদেহ উপজেলার কায়দা বাজারদী এলাকায় বাবার বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

Manual3 Ad Code

প্রয়াত অভিনেত্রী সীমানা নকলা পৌরসভার কায়দা বাজারদী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সেকান্দার আলীর মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সীমানা সবার বড় ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি। তিনি স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।

Manual6 Ad Code

প্রয়াত অভিনেত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই সীমানা নকলা ললিতকলা একাডেমি, খেলাঘর, কোর্টফিল্ড, কমল ওস্তাদজী, শিল্পকলা একাডেমিতে অভিনয় চর্চা করতেন। পরবর্তী সময়ে বিটিভিতে অভিনয় শুরু করেন। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন সীমানা।

সীমানা নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করতেন। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ তাঁর প্রথম চলচ্চিত্র। ‘রোশনী’ নামে একটি সিনেমাতেও অভিনয় করেছেন। সীমানার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘সাকিন সারিসুরি’, ‘কলেজ স্টুডেন্ট’।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!