মৌলভীবাজারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Manual1 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল :: ‘‘ রুখবো দুর্নীতি. গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা। গতকাল (৩ জুন) সোমবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক), সাজেকা হবিগঞ্জ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজার এর আয়োজনে এ বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

Manual8 Ad Code

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ড. ফজলুল আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মোজাম্মিল হোসেন ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান।

বিতর্ক প্রতিযোগীতায় মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান ও আলী আমজাদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ স্থান অর্জন করেন।

বিতর্ক প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক মো: সাইফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো জসিম উদ্দিন মাসুদ ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক সৈয়দা এহসানা রহমান। অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন দুদক সমন্বনিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী উপপরিচালক শাহীন কাওছার।

Manual5 Ad Code

অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) রাজনগরের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা: এ.কে জিল্লুল হক, সাধারণ সম্পাদক শিক্ষক সংকর দুলাল দেব, জুড়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো: তাজুল ইসলাস ও শ্রীমঙ্গল সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিয়জীদের হাতে পুরস্কার তুলেন দেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!