কমলগঞ্জে মোটরসাইকেল কেড়ে নিলো আরেকটি তাজা প্রাণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে মোটরসাইকেল কেড়ে নিলো আরেকটি তাজা প্রাণ

  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :>>:>: মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দিবাংশ দেবনাথ (৪৭) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি নিবাসী প্রয়াত দিগেন্দ্র দেবনাথের ২য় পুত্র ও মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দিবাংশু দেব নাথ গত ১লা জুন সকাল সাড়ে ৯টায় মোটরসাইকেলযোগে কমলগঞ্জ থেকে মুন্সীবাজার জেনুইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি অফিসে আসার পথে বিক্রমকলস এলাকায় রাস্তার পাশে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দিবাংশু দেবনাথ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি, মা, ২ ভাই, ১ বোন, স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য শেষে নিজ পারিবারীক শ্মশানে সমাহিত করা হবে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!