কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে উপ-নির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন জমা

  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৭ নং কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। উক্ত নির্বাচনের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল।

নির্বাচনে অংশ নিতে বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ চেরাগ আলীর মৃত্যুজনিত কারণে শূন্য ঘোষিত ওয়ার্ডে এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক তিন বারের ইউপি সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মোঃ লুৎফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাপ্তাহিক আমার কুলাউড়া পত্রিকার সম্পাদক মোঃ জীবন রহমান, গণমাধ্যমকর্মী মাহফুজ শাকিল ও শাকির আহমদ, ব্যবসায়ী আব্দুর নূর নুনু ও আসুক আহমদ। এছাড়া মনোনয়ন পত্র জমা দেন আসম হাসনাত চৌধুরী ও মোঃ তারেক আহমদ।

Manual5 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, উপনির্বাচনের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপনির্বাচনের প্রজ্ঞাপন জারি করেছে। সে মোতাবেক রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের তারিখ ছিল ২৩ সেপ্টেম্বর। মোট তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে করার জন্য সবধরণের প্রস্তুুতি নেয়া হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!