কুলাউড়ায় ৫ ইউনিয়নে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ৫ ইউনিয়নে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

  • শুক্রবার, ২১ জুন, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেলে উপজেলার ৫টি ইউনিয়নে এ খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুজিত কুমার চন্দ।

Manual5 Ad Code


জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার জয়চন্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর, ভাটেরা ও সদর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ভারপ্রাপ্ত ইউএনও সুজিত কুমার চন্দ। এসময় তিনি ওই ৫ টি ইউনিয়নের কয়েকটি বন্যা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন এবং আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনের খোঁজখবর নেন ও তাদের হাতে শুঁকনো খাবার তুলে দেন। এছাড়াও ৫ টি ইউনিয়নের বন্যা কবলিত সহস্রাধিক মানুষের হাতে খাদ্য সহায়তা (চাল) পৌঁছে দেন।

Manual4 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকিব উল্লাহ, ট্যাগ অফিসার মুহিব উল্লাহ, ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান জাফর আহমদ গিলমান এবং জয়চণ্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব প্রমুখ। এসময় স্ব স্ব ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্যগনও সাথে ছিলেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুজিত কুমার চন্দ জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নিয়ে সার্বক্ষনিক খোঁজখবর নিচ্ছেন। বন্যা শুরুর দিন থেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনের মধ্যে শুঁকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে ইউপি চেয়ারম্যান ও সদস্যগনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে খাদ্য সহায়তা (চাল) পৌছে দেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!