সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেটের বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

  • রবিবার, ২৩ জুন, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বানভাসী মানুষের পাশে আছেন। তিনি সব সময় সিলেটবাসীর খোঁজ খবর নিচ্ছেন। সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি উপজেলায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই দুর্যোগ সময়ে বিত্তশালীদের বন্যার্ত অসহায় মানুষে পাশে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

Manual1 Ad Code

শনিবার (২২ জুন) বিকেলে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম সুপ্রিম ফিলিং স্টেশনের সামনে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

Manual6 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদের সঞ্চালনায় খাদ্রসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি, সদর থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য মাওলানা মোসাদ্দেক আলী, বালাগঞ্জ থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, কোষাধ্যক্ষ শাহ নুরুরর রহমান শানির, কৃষক লীগ শ্রমিক জনতা নেতা নেতা আবুল কালাম আজাদ।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!