রাজারহাটে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

রাজারহাটে বাল্যবিবাহ বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Manual8 Ad Code
মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
৯ জুলাই (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় রাজারহাট ইউনিয়নের ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফরকেরহাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জোভেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, সহকারী শিক্ষক হাবিবা খাতুন, জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন ও প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ, মিনহাজুল ইসলাম ও সাইদুল হক।
বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews