কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান . – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কবি সঞ্জয় দেবনাথ ও মাহফুজ রিপনকে ভারতের কুমারঘাটে সম্মাননা প্রদান .

  • মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা ডেস্ক :::  ত্রিপুরার জনপ্রিয় প্রকাশনা স্রোতের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হলো ১২ জুলাই শুক্রবার। স্রোতের কর্ণধার কবি গোবিন্দ ধরের কুমারঘাটের নিজবাসভবন কুটুমবাড়িতে বাংলাদেশের কবি ও সাংবাদিক সঞ্জয় দেবনাথ এবং কবি মাহফুজ রিপনকে সম্মাননা প্রদান করা হয়।

Manual5 Ad Code

কবি ও সঙ্গীত শিল্পী শাশ্বতী দাসের সঞ্চালনায় সাহিত্য আড্ডায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন লোকসঙ্গীত শিল্পী রীতা পাল। স্বাগত বক্তব্য দেন আয়োজক কবি গোবিন্দ ধর। কুলাউড়ার কবি অপু ইসলামের ‘খেয়ালি বাতাস’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের ডাকের ঈদসংখ্যা কবি গোবিন্দ ধরের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে সাহিত্য আড্ডা শুরু হয়। স্বরচিত কবিতাপাঠ ও কবিদের কবিতা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন ত্রিপুরার ছড়াকার অমলকান্তি চন্দ, কবি শাশ্বতী দাস, অসীমা দেবী, রীতা পাল, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, নীলিমা দাশগুপ্তসহ এক ঝাঁক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কবি মাহফুজ রিপন, সঞ্জয় দেবনাথ, অসীমা দেবী এবং রীতা পাল চারজনকে উত্তরীয়, ব্যাগ, স্রোত প্রকাশনার একগুচ্ছ বই উপহার দিয়ে সম্মানিত করা হয়।

Manual1 Ad Code

আড্ডায় উপস্থিত সকল কবি সাহিত্যিকদের হাতে স্রোত প্রকাশনার গ্রন্থ তুলে দেওয়া হয়। আলোচনায় কবি সঞ্জয় দেবনাথ এবং মাহফুজ রিপন কবিতা কি কেন কি রকম লিখবো এবং পাঠ খুব জরুরি বিষয়টি নিয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, কবিতা মূলত বোধের উঠোনকে প্রতিনিয়ত যাপনের মাধ্যমে তৈরি করে। দিনশেষে কবিতাতো গণমানুষেরই প্রতিনিধিত্ব করে। কারণ মানুষের কাছে পৌঁছাতে পারলেই কবিতা প্রাণ পায়, কবিতা বাঁচে। পরিশেষে রাধারমণ দত্তের ধামাইল পরিবেশনের মধ্য দিয়ে আড্ডা শেষ হয় এবং স্রোত পত্রিকার সম্পাদক গোবিন্দ ধর উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আড্ডা ক্রমাগত চলবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!