কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার জয়চন্ডীতে রাজু ফাউন্ডেশনের ত্রাণ উপহার

  • বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে ইতালী প্রবাসী মোহিতুর রহমান রাজু ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে মিঠুপুর কমিউনিটি ক্লিনিক থেকে এই ত্রাণ উপহারগুলো বিতরণ করা হয়।

মিঠুপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মো: কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক আতিকুর রহমান ইমরান, প্রবীণ মুরব্বি সফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মঞ্জু ও মাছুম আহমদ, ক্রীড়া সংগঠক আতিকুর রহমান, প্রবাসী মোহিতুর রহমান রাজুর সহধর্মিণী রিমা আক্তার হাজেরা প্রমুখ।

Manual8 Ad Code

মিঠুপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং ত্রাণ উপহার বিতরণ কার্যক্রমের আয়োজক মো: কামাল হোসেন জানান, চলমান দীর্ঘমেয়াদী বন্যায় জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর, মিঠুপুর ও আবুতালিপুর এলাকার বন্যা কবলিত অসহায় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মিঠুপুর এলাকার বাসিন্দা, ইতালি প্রবাসী মোহিতুর রহমান রাজু ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

Manual6 Ad Code

এই অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন মোহিতুর রহমান রাজুর পরিবারের সদস্য- রাফান নুর রহমান, রেজওয়ান নুর রহমান এবং তামজিদ নুর রহমান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!