কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

  • সোমবার, ২৯ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

ইবি ডেস্ক :: মৌলভীবাজারের কুলাউড়ায় মাহমুদা জান্নাত আনিসা (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুরের নিজবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আনিসা কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর এলাকার শাইস্তা মিয়ার মেয়ে।

Manual6 Ad Code

আনিসার পরিবারের বরাত দিয়ে জানান, শনিবার রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া শেষ করে নিজরুমে ঘুমাতে যায় আনিসা। রাতের কোনো একসময় পরিবারের লোকজনের অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সকাল ৬টার দিকে তার মা তাকে ডাকতে গেলে এ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!