কমলগঞ্জের শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট মন্দিরে চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জের শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট মন্দিরে চুরি

  • মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার লোবর রাতে সার্বজনীন মহাশ্মশান ঘাটের শ্রী শ্রী কালী মাতার মন্দির ও ভৈরব মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। পুলিশ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

Manual8 Ad Code

স্থানীয় ও মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, উপজেলার শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট এই এলাকার হিন্দু সম্প্রদায়ের শেষকৃত দাহের জন্য নির্মাণ করা হয়। এর পাশেই অবস্থিত কালী মাতার মন্দির ও ভৈরব মন্দির। মঙ্গলবার ভোর রাতে দুর্বৃত্তরা মহাশ্মশান ঘাটে প্রবেশ করে প্রথমেই বৈদ্যুতিক লাইন ও সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে কালী মাতার মন্দির ও ভৈরব মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরে রক্ষিত স্বর্ণালংকার, ক্যাশবাক্সসহ ২ লক্ষাধিক টাকার পূজার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার ভোরে শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত পাল এ ঘটনা দেখতে পেয়ে কমিটির পুলিশ, কমিটির সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অবহিত করেন।

Manual2 Ad Code

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো: জাকির হোসেনের নেতৃর্ত্বে পুুিলশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, শমশেরনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শিমুল চন্দ্র পাল, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ নেতৃবৃন্দ চুরি যাওয়া মহাশ্মশান ঘাট মন্দির পরিদর্শন করেন। নেতৃবৃন্দ অবিলম্বে মন্দির চুরির সাথে জড়িতদের খুুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শমশেরনগর সার্বজনীন মহাশ্মশান ঘাট মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজিত পাল জানান, এর আগেও এই মন্দিরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দায়ীদের খুঁজে বের করতে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!