কুলাউড়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

কুলাউড়ায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর উদ্যোগে মতবিনিময়

  • বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধির সাথে বৃহস্পতিবার ০৮ আগস্ট মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় মেজর রিয়াদ আইনশৃংখলার উন্নতিকল্পে বেশ কয়েকটি নির্দেশনা প্রদান করেন।

সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়সহ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সকলের সহযোগীতা কামনা করা হয়।

Manual6 Ad Code

মেজর রিয়াদ বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে জনগনের নিরাপত্তা প্রদান সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমে আমরা আমাদের নিজ গ্রামকে রক্ষা করবো। পরে ওয়ার্ড, ইউনিয়ন, পরে পুরো কুলাউড়াকে রক্ষা করবো। কেউ চাঁদাবাজি করলে সাথে সাথে সেনাবাহিনীকে তথ্য প্রদান করবেন। কোন ধরনের জমি দখল করা যাবে না। সরকারী প্রতিষ্টান, থানা ও হিন্দু ধর্মাবলম্বিদের ধর্মীয় স্থাপনা রক্ষা, চুরি ডাকাতি প্রতিরোধে বিএনপি জামায়াত ও সুশীল সমাজকে এগিয়ে আসতে হবে এব্ং সেনাবাহিনীকে তথ্য দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নেবো।

Manual1 Ad Code

সভাপতির বক্তব্যে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মহি উদ্দিন বলেন, আমরা সবকিছু স্বাভাবিক করতে চাই। ইতিমধ্যে কুলাউড়ায় কিছু বিশৃংখল ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য কোন দলকে দায়ী করা যায়না। যারা করেছে এরা নাশকতাকারী। কুলাউড়ার ১৩ ইউনিয়নের জনজীবন সচল রাখতে হবে। পুলিশসহ প্রশাসনকে সহযোগীতা করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা জামাতে ইসলামীর আমির হামিদ খাঁন, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, ব্রাম্মনবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক মিয়া ও বিএনপি নেতা আবু সুফিয়ান ।

Manual3 Ad Code

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, এম এ কুদ্দুছ, অনি চৌধুরী ও আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ। ##

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!