কমলগঞ্জে ডাকাত আতঙ্কে বিভিন্ন গ্রামে রাত জেগে পাহারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ডাকাত আতঙ্কে বিভিন্ন গ্রামে রাত জেগে পাহারা

  • সোমবার, ১২ আগস্ট, ২০২৪

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: সেনা বাহিনীর সরব উপস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তপ্ত পরিবেশ ক্রমশ শান্ত হয়ে আসছে। থানায় পুলিশিং কার্যক্রম সক্রিয় না হওয়ায় ডাকাত আতঙ্কে বিভিন্ন গ্রামের লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। নিজেদের জানমালের নিরাপত্তার জন্য পাড়া-মহল্লাায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ লাঠি, টর্চলাইট, বাঁশি নিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।

Manual1 Ad Code

জানা যায়, দেশের চলমান পরিস্থিতিতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্থানীয় বাসিন্দারা রাতে পাহারার ব্যবস্থা করেন। এ ছাড়া সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির ভাঙচুর-লুটপাটের আশঙ্কায় সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এবং সংখ্যালঘু পরিবারের সদস্যরা পাহারা দিচ্ছেন। তারা রাত জেগে থাকছে। সেখানে গ্রুপ তৈরি করা হয়েছে। একেকটি গ্রুপে রয়েছেন ১৫ থেকে ২০ জন।

Manual4 Ad Code

গত রোববার রাতে কমলগঞ্জ পৌরসভার গোপালনগর ও শমশেরনগর ইউনিয়নের ভাদাইর দেউলসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্র-যুবকরা তাদের প্রতিবেশীসহ নিজের বাড়ির নিরাপত্তার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন। তারা জানান, এলাকায় কয়েক দিন ধরে ডাকাত আতঙ্কে আছি। তাই নিজেদের বাড়িঘর রক্ষা করতে তারা নিজেরাই পাহারার ব্যবস্থা করেছেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে গোপালনগর এলাকার যুবক সঞ্জয় কান্তি দেব জানান, এলাকায় চুরি ডাকাতি প্রতিরোধে আমরা গ্রামের সবাই সম্মিলিতভাবে রাত জেগে পাহারা দিচ্ছি।

Manual6 Ad Code

এর মাঝেও গত শনিবার ভোররাতে কমলগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালনগর এলাকায় ২০/২৫ জনের দুটি সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল প্রবেশ করে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী জেগে উঠে লাঠিসোঠা নিয়ে প্রতিরোধ গড়ে তুললে ডাকাতদল পালিয়ে যেতে সক্ষম হয়।

এই অবস্থায় সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!