আত্রাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ছাত্রজনতার গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে নওগাঁর আত্রাইয়ে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে আত্রাই থানা বিএনপি ও যুবদল।

বুধবার সকালে থানা বিএনপির দলীয় কার্যালয় থেকে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজু।

Manual5 Ad Code

এ সময় থানা বিএনপির আহ্ধসঢ়;বায়ক আব্দুল জলিল চকলেট, আহবায়ক কমিটির সদস্য, তছলিম উদ্দিন, আব্দুল মান্নান সরদার, ফারুখ বক্স, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব আদর, যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী সদস্য সচিব মনোনয়ন হোসেন লোটাস, কৃষক দলের নেতা আসাদুজ্জামান বুলেট, আয়ূব আলী, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সম্পাদক ফারুখ হোসেন ও আব্দুস সালামসহ অনুষ্ঠানে থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সকল ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষমতা হারানোর পর আওয়ামীলীগ আবারো ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে ও বিভিন্ন স্থানে হামলা করছে। বিএনপি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুঁশিয়ারি দেন তিনি। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!