সিলেট সাইবার মামলায় ২ সাংবাদিকের জামিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সিলেট সাইবার মামলায় ২ সাংবাদিকের জামিন

  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি :: সিলেট মহা নগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা লাকি আক্তার ওরফে লাকি আহমেদের দায়ের করা মিথ্যা হয়রাণী মূলক সাইবার মামলায় সিলেটের ২ সাংবাদিক জামিন পেয়েছেন।
১৪ আগষ্ট বুধবার সকালে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক শোনানী শেষে সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন ও ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেলকে জামিন প্রদান করেন।

Manual3 Ad Code

এ সময় আসামী পক্ষের আইনজীবী হিসেবে মামলার বিভিন্ন বিষয় তুলে শোনানী করেন সিনিয়র এড্যাভোকেট আতিকুর রহমান ও এড্যাভোকেট আব্দুল ওদুদ পরে বিচারক জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা ব্যক্তিগত্ব ভাবে বিভিন্ন ফেসবুক পেইজ থেকে লাকির নামে বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে উল্লেখ করে এর প্রেক্ষিতে লাকি আহমেদ ২৫,২৯,৩১ ও ৩৫ ধারায় তিনি সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন ২০২৩ সালে, মামলা নং ১৯৮/২০২৩।

Manual7 Ad Code

এ সময় আসামী পক্ষের আইনজীবীরা আদালতে তুলে ধরেন. সাপ্তাহিক বৈচিত্র্যয় সিলেটে পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমনের ব্যক্তিগত ও চরিত্র নিয়ে লাকি আহেমদ দীর্ঘ দিন থেকে তার ব্যক্তিগত আইডি থেকে অশ্লীল ভাষায় নানা আপত্তিকর পোস্ট করে সামাজিক ভাবে নানা হয়রানী করায় সম্পাদক আবুল কাশেম রুমন প্রথমে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে গত ৩০ আগষ্ট ২০২৩ইং তারিখে তার বিরুদ্ধে একটি সাইবরা মামলা করেন, মামলা নং- (১৬৬/২৩ইং)।

ওই মামলাটি দীর্ঘ দিন পিবিআই পুলিশ তদন্ত শেষে লাকির আক্তার ওরফে লাকি আহমেদ এর বিরুদ্ধে সত্যতা পেয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই পুলিশ আদালতে। লাকি তার নিজের অপকর্ম ঢাকতে নিজেই কয়েকটি ফেসবুক পেইজে পোস্ট এডিড করে বিভিন্ন আপত্তিকর পোস্ট সাজিয়ে সাইবার কাউন্টার মামলা করেন। আইনজীবীদের উপরোক্ত বিষয়গুলো আদালতে শোনানী শেষে বিচারক জামিন বিবেচনা করে আদালত ওই দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেন জানা গেছে। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!