কমলগঞ্জে স্কুল চলাকালে অতর্কিত হামলা : এক দুর্বৃত্ত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে স্কুল চলাকালে অতর্কিত হামলা : এক দুর্বৃত্ত আটক

  • সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলা চালিয়েছে দুবৃত্তরা। গত রোববার (১৮ আগস্ট) দিন দুপুরে স্কুল প্রাঙ্গনেই এই হামলা চালানো হয়। এ সময় শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গন ঘিরে ফেলে এবং আশপাশের লোকজনও ছুটে আসেন। খবর পেয়ে সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং আক্রান্ত শিক্ষককে উদ্ধার করেন। সেনাবাহিনী আসার খবরে অন্য হামলাকারীরা পালিয়ে গেলে সেনাবাহিনী একজনকে আটক করে।

হামলার শিকার প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, হঠাৎ দল বেঁধে এসে দুর্বৃৃত্তরা স্কুলের ভেতরেই হামলা চালায়। সেনাবাহিনী, শিক্ষার্থী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে না আসলে আমার ও প্রতিষ্ঠানের বড় ধরণের ক্ষতি করে ফেলত। তিনি বলেন, সরকারের পক্ষ সতর্কতা ও অভয় দেয়ার পরও এমন হামলা দু:খজনক, আমি বিস্মিত। ধীরেন্দ্র কুমার সিংহের স্ত্রী রঞ্জিতা সিনহা জানান, আমরা নিরাপত্তাহীনতায় ভোগতেছি।

Manual2 Ad Code

উল্লেখ্য, ধীরেন্দ্র কুমার সিংহ বিশিষ্ট সংগঠক ও বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের দায়িত্বশীল পদে রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, হামলার নেতৃত্ব দেয়া সেলিম মিয়াকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনী। তিনি একই ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সুত্রের দাবী হামলার পেছনে স্থানীয় জনপ্রতিনিধির ইন্ধন রয়েছে।

ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আদিবাসী নেতা ধীরেন্দ্র কুমার সিংহের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

Manual1 Ad Code

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, সেনাবাহিনী থানায় কোন লোককে সোপর্দ্দ করেনি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!