কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রগুলিতে পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় আশ্রয় কেন্দ্রগুলিতে পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ

  • সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ার মনু নদীর ভাংগনে টিলাগাও, হাজিপুর এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুলাউড়া পৌর এলাকার অধিকাংশ এলাকা,উপজেলা চত্বর এলাকা,মহিলা কলেজ রোড, মাগুরা, বিহালা, সোনাপুর ও আহমদাবাদ নতুন করে প্লাবিত হয়েছে। শহরের রাবেয়া স্কুল ও ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রী কলেজে আশ্রয় কেন্দ্র খুলা হয়েছে। আশ্রয়কেন্দ্র গুলিতে শত শত মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রিতদের মানুষের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। রান্নার অভাবে মানুষজন খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন।

Manual1 Ad Code

ঠিক এ সময় কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে শহরের আশ্রয় কেন্দ্রগুলিতে রান্নাকরা খাবার বিতরন করা হয়। সোমবার (২৬ আগষ্ট) দুপুরে ও রবিবার রাতে কুলাউড়া পৌর এলাকার রাবেয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মহিলা কলেজ কেন্দ্রে রান্না করা খাবার বিতরন করা হয়। খাবার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(কুলাউড়া সার্কেল) দিপংকর তালুকদার, কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় সহ বৈষম্য বিরোধী ছাত্ররা ।

এক প্রতিক্রিয়ায় কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভূষন রায় বলেন, বন্যা দূর্গতরা খুবই অসহায় অবস্থায় আছেন। তাদের রান্না করে খাবারের ব্যবস্থা নেই। তাই আমরা শুকনো খাবার না দিয়ে যদি রান্না করা খাবার দেই তাহলে দূর্গত মানুষজন উপকৃত হবেন। ##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!