কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে দু’টি গতিরোধক নিয়ে জনমনে ক্ষোভ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে দু’টি গতিরোধক নিয়ে জনমনে ক্ষোভ

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া ::: কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডে জয়পাশা রোডে আশরাফ উদ্দিন সাবু নিজ বাড়ির সামনে মাত্র ১০ ফুটের ব্যবধানে কোন অনুমোদন ছাড়াই অবৈধভাবে দু’টি স্পিড ব্রেকার নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্পিডব্রেকার দু’টি অপসারণের দাবি এই রোডে চলাচলকারী মানুষের।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন জানান, কুলাউড়া শহরের উত্তর বাজার থেকে জয়পাশাগামী রাস্তায় জনৈক আশরাফ উদ্দিন সাবুর বাড়ির দু’পাশে কোন প্রকার অনুমোদন ছাড়া দু’টি স্পিড ব্রেকার নির্মাণ করেন। স্পিড ব্রেকার দু’টি খাড়া ও সিমেন্ট দিয়ে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। ফলে গাড়ী চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। কোন ধরনের রোগী বা প্রসুতি মহিলা নিয়ে আসলে এই স্পিড ব্রেকারের ধাক্কায় বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। এখানে মসজিদের অযুহাত যারা দিচ্ছেন, তা সম্পুর্ণ মিথ্যা। এই স্পিডব্রেকার থেকে মসজিদের দুরত্ব ৫শ ফুট।

Manual3 Ad Code

এলাকাবাসীর স্পিডব্রেকার দু’টি অপসারণের দাবি। ২নং ওয়াের্ডের কাউন্সিলারের ভুমিকা নিয়েও মানুষ ক্ষুব্ধ।

এব্যাপারে কুলাউড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কমিশনার কায়ছার আরিফ জানান,  পৌরসভার ইঞ্জিনিয়ারসহ আমি স্পিড ব্রেকার ‍দু’টি দেখেছি। একটি স্পিড ব্রেকার রাখার পক্ষে এলাকার লোকজন। আরেকটি অপসারণের জন্য বলা হয়েছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!