স্বৈরশাসকের সময় এলাকায় আসলেই মামলা হতো আমার উপর —- হাজী মুজিব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

স্বৈরশাসকের সময় এলাকায় আসলেই মামলা হতো আমার উপর —- হাজী মুজিব

  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেঝেন, স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে এলাকায় আসলেই তার দোসর সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ এর ঈশারায় আমার উপর মিথ্যা মামলা করা হত। স্বৈরশাসক পতনের পর দুর্নীতিবাজ আব্দুস শহীদ পালিয়েছে। একদিন না একদিন তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে।

Manual6 Ad Code

স্বৈরশাসকের পতনের পর দেশে এখন সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, মানুষ এখন স্বাধীন। সম্প্রতি ভারতের ছেড়ে দেয়া পানিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নের লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়ে। এখনও কমলগঞ্জের দু’একটি ইউনিয়নের লোকজন পানিবন্দি রয়েছে। তিনি মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকেলে কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় উপজেলার মাধবপুর বাজারে এক পথসভায় যোগ দিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি (হাজী মুজিব অনুসারী) দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

হাজী মুজিব বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ জনসমর্থনহীন ও জন-বিচ্ছিন্ন সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। গত ১৫ বছরের দুঃশাসনে বিএনপি নেতাকর্মীসহ হাজার হাজার নিরীহ মানুষকে গুম, খুনসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে শেখ হাসিনার সরকার। গত ৫ আগষ্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়েছে। সেখানেই বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে তার এই জন-বিচ্ছিন্ন গোষ্ঠীটি দেশের অভ্যন্তরে জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য আপ্রাণ চেষ্টা করছে। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘরে হামলাসহ আগুন সন্ত্রাস শুরু করেছে। আপনারা সংখ্যালঘুদের মন্দির ও বাড়িঘর পাহারা দিবেন যেন এরা কোন নাশকতা করতে না পারে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!