কুলাউড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

কুলাউড়ায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন

  • বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code
 
 
এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিবন্ধী মাতাব উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা ও তাকে  প্রাণে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছেন ব্যবসায়ী এবং এলাকাবাসী। ২৮ আগস্ট বিকাল ৫ টায় শ্রীপুর বাজারে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। 
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর বাজার থেকে মাতাব উদ্দিনের বাড়ি নবীনগর গ্রাম প্রায় ১ কিলোমিটার দূরে। ২২ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মাথা, চোখ, বুক, হাত ও পায়ে মারাত্মক জখম করে। সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে রাস্তার পাশে ঝোপঝাড়ে ফেলে যায়।
মাতাব উদ্দিনের বড় ভাই হাফিজ আপ্তাব উদ্দিন, ব্যবসায়ী সাইস্তা মিয়া, আছকর আলী বলেন, ৪০ বছর থেকে তিনি ওই বাজারে ব্যবসা করছেন। কারও সাথে বিরোধ নেই। বিপদ আপদে মানুষের পাশে দাঁড়ান। বক্তারা ২৪ ঘন্টার মধ্যে মাতাবের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারী দেন। মাতাব উদ্দিন সিলেটের একটি ক্লিনিকে মুত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
শ্রীপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মনাফের সভাপতিত্বে ও সদস্য শামীম আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএন এম খালেদ লাকী, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সমাজসেবক বদরুল হোসেন খান, সারোয়ার আলম বেলাল, ব্যবসায়ী বাচ্চু মিয়া, ইউপি সদস্য সয়ফুল ইসলাম ও লুৎফর রহমান, সৈয়দ তাহির আলী, মাতাব উদ্দিনের মেয়ে রিমা আক্তার প্রমূখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!