কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হাইজিন কীটবক্স বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও হাইজিন কীটবক্স বিতরণ

  • বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০ লিটার পানির জারিকেন ও হাইজিন কীট বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯আগস্ট উপজেলার পতনঊষার ইউনিয়নের গোপিনগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর।

Manual6 Ad Code

মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলমান বন্যায় ১ হাজার ২০০টি টিউবওয়েল ও ৩ হাজার টয়লেট বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার বন্যাকবলিত এলাকায় ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পরিমাপের ৯০০টি জারিকেন বিতরণ করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত টিউবওয়েল ও টয়লেটের সংখ্যা অনেক বেশি হবে বলে বন্যাকবলিত এলাকার মানুষ জানিয়েছে।

Manual8 Ad Code

বিতরণকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, ইউনিসেফের কমিউনিক্যাশন অফিসার সুনাম পেলডেন ও কমলগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা সুজন আহমেদসহ জেলা ও উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

Manual6 Ad Code

মৌলভীবাজার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান বলেন, ‘আমরা জেলার প্রতিটি বন্যাকবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০ লিটার পানির জারিকেন বিতরণ করছি। আজ কমলগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ৩৭ হাজার পিচ, ১০ লিটার পরিমাপের ২৪০ পিচ জারিকেইন ও দুগ্ধ পোষ্য শিশুদের জন্য ৩৫ পিছ হাইজিন কীট বক্স বিতরণ করা হয়। এছাড়াও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর মাধ্যমে বিশুদ্ধ পানি সরবারহ করা হয়।’#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!