ফেনীতে একদিনে ২৪ জন সাপে কাটা রোগী ভর্তি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

ফেনীতে একদিনে ২৪ জন সাপে কাটা রোগী ভর্তি

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

Manual5 Ad Code

ইবি ডেস্ক :::  ফেনী জেনারেল হাসপাতালে একদিনে ২৪ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৭১ জন। বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যাও। হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোবারক হোসেন দুলাল বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী জেনারেল হাসপাতালের নিচতলা পানিতে তলিয়ে যায়। এতে করে গত এক সপ্তাহ হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। বিকল্প হিসাবে শহরের সাতটি প্রাইভেট হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম চালু করা হয়েছিল। বুধবার থেকে হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে। এদিকে হাসপাতালের করিডরে, মেঝেতে ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসকদের পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রোগী ও স্বজনদের।

Manual5 Ad Code

বৃহস্পতিবার হাসপাতালে সাপে কাটা রোগী নিয়ে আসা দিদারুল ইসলাম বলেন, আসার পর চিকিৎসক বলেন-এটা নাই, ওটা নাই। তাদের যেন চিকিৎসা দিতে অনীহা। রোগীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন তারা।

Manual4 Ad Code

তবে হাসপাতাল সূত্র জানায়, বন্যা চলাকালে এক সপ্তাহে নার্সরা প্রায় ৫০টি ডেলিভারি করায়। কোনো চিকিৎসক ছিলেন না। বন্যার পানি নেমে যাওয়ার পরও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম এখনও পুরোদমে শুরু হয়নি। প্যাথলজি, স্কেনো, ডায়ালাইসিস ও এনআইসিউ ওয়ার্ড, ইমার্জেন্সি ও স্টোর রুম ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরোপুরি সেবা কার্যক্রম চালু হতে আরও সময় লাগবে।

Manual5 Ad Code

সিনিয়র স্টাফ নার্স কল্পনা কুরি বলেন, গত ৮ দিনে হাসপাতালে ৯৮ জন রোগী ভর্তি হলেও স্বাভাবিক ও অস্ত্রোপচারসহ ৪৮ প্রসূতি মায়ের বাচ্চা প্রসব হয়। মঙ্গলবার থেকে চিকিৎসকরা কাজে যোগ দিলেও এর আগে নার্স দিয়েই হাসপাতালের প্রসূতি সেবা অব্যাহত ছিল।

Manual2 Ad Code

ডা. মোবারক হোসেন বলেন, আকস্মিক বন্যায় প্রয়োজনীয় যন্ত্রপাতি, আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। আশা করি আগামী ২ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!