কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠলো বৃদ্ধের লাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

  • শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে নিখোঁজের ৪ দিন পর শনিবার ৩১ আগস্ট মউর মিয়া (৭০) নামক বৃদ্ধের লাশ ভেসে উঠলো পুকুরে। নিহত মউর মিয়া একজন প্রতিবন্ধি বলে জানান স্থানীয় লোকজন।

Manual6 Ad Code

স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, গত ৪ দিন থেকে কর্মধা গ্রামের বৃদ্ধ মউর মিয়া নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার ছেলেরা থানায় সাধারণ ডায়রি করেন। তাকে কোথায়ও খোঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালের দিকে একটি পুকুরে তার লাশ ভাসমান দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

Manual8 Ad Code

চেয়ারম্যান আরও জানান, বৃদ্ধ মউর মিয়া একজন প্রতিবন্ধি। তিনি বৃদ্ধ ও প্রতিবন্ধি হওয়ায় অসাবধানতাবশত পুকুরে পড়ে মৃত্যুবরণ করেছেন। তাই পরিবারের কিংবা এলাকার কারও কোন অভিযোগ নেই মৃত্যু নিয়ে।

Manual3 Ad Code

এব্যাপারে কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, নিহতের বাড়ির পাশের পুকুরে বৃদ্ধের লাশ পাওয়া যায়। স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের সিদ্বান্তে এবং কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!