কুলাউড়ায় গণঅধিকার পরিষদের ঢেউটিন উপহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় গণঅধিকার পরিষদের ঢেউটিন উপহার

  • সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ঢেউটিন উপহার দেওয়া হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার টিলাগাও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন উপহার দেওয়া হয়।

Manual5 Ad Code

জানা যায়, দেশব্যাপী প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত বন্যার্থদের পূনর্বাসনের জন্য গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক খন্দকার সাইদুজ্জামান সুমন এর অর্থায়নে কুলাউড়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই আলোকে সোমবার বিকালে গণঅধিকার পরিষদ কুলাউড়া শাখার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহারের ঢেউটিনগুলো পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মো: নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক তানিম হুসেন রুহিন, সাবেক দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ মাহিদুল, মো: হেলাল আহমদ, গণঅধিকার পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সদস্য মো: মিনার, মো: ইব্রাহীম, যুব অধিকার পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সদস্য মো: সুজন আহমদ, মো: রুমেল রানা প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!