কুলাউড়ার লালারচক সীমান্ত : নিহত স্কুলছাত্রীর লাশ ২৭ ঘন্টা পর হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার লালারচক সীমান্ত : নিহত স্কুলছাত্রীর লাশ ২৭ ঘন্টা পর হস্তান্তর

  • মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লালারচক সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে স্কুলছাত্রী স্বর্ণা দাস (১৪) এর লাশ ২৭ ঘন্টার পর বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ০৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় দু’দেশের সীমান্ত রক্ষী বাহিনীর উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। কুলাউড়া থানার সাব ইন্সপেক্টর বিজয় প্রসাদ দেবনাথ বাংলাদেশের পক্ষে পক্ষে লাশ গ্রহন করেন। এসময় বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতীয় পক্ষে বিএসএফ এবং ইরানী থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসার উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, সন্ধ্যা ৬ টায় ভারতীয় পুলিশ আমাদের কুলাউড়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছে। এসময় দু’দেশের পুলিশ ও সীমান্তরক্ষী কর্তৃপক্ষের উর্ধতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। লাশ গ্রহণকালে নিহত স্বর্না দাসের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। থানা পুলিশ লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!