হাসিনাকে কখনও ক্ষমা করা যাবেনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

হাসিনাকে কখনও ক্ষমা করা যাবেনা

  • শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক :: সিলেটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদী মার্চ উপলক্ষ্যে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার পর শিক্ষার্থীরা রাজপথে মিছিল বের করে। রাজপথ প্রদক্ষিণ শেষে ফের তারা শহিদ মিনারে সমবেত হন। শহিদি মার্চে মাথায় পতাকা বেঁধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে যোগ দেন সর্বস্তরের মানুষ। এ সময় তাদের মুখে স্লোগান আর হাতে লাল-সবুজের পতাকা ছিল।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহিদি মার্চের পদযাত্রা শুরু হয়। এ সময় ছাত্র-জনতা ‘সফল হোক সফল হোক শহিদি মার্চ সফল হোক, শহিদদের কারণে ভয় করি না মরণে, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে আবু সাঈদের মনে পড়ে, আজকের এই দিনে শহিদদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে দেশের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন। প্রাণ দিয়ে এদেশের মানুষকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। জুলাইয়ের গণহত্যাকারীদের অবশ্যই বিচার হবে। শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!