কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা,  কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ ১৫০ মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার ২৭ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব জনতাবাজার কর্তৃক আয়োজিত শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি ও মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্ঠা মোঃ আব্দুস শহীদ।

Manual6 Ad Code

বিশেষ অতিথি ছিলেন আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ তৈমুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক মোঃ জীবন রহমান, ইউপি সদস্য আব্দুল মোক্তাদির বকুল, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণয় পাল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি লুবান আহমদ, সাধারণ সম্পাদক এস এম জুনাব আহমদ, পৌর যুবলীগ নেতা আবু সুফিয়ান, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে ছিলেন মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মারজান আহমদদ, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুস সামাদ, প্রচার সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান রুহিন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!