কুলাউড়ায় ফানাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে রাস্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কুলাউড়ায় জেলা মুয়াল্লিম সম্মেলন অনুষ্ঠিত বড়লেখায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

কুলাউড়ায় ফানাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে রাস্তা

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ফানাই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনগুরুত্বপূর্ণ চৌধুরী বাজার-কর্মধা ভায়া মুকুন্দপুর পাকা রাস্তা। উপজেলা সদরের সাথে ১০টি গ্রামের মানুষের চলাচলের একমাত্র এই রাস্তাটি পাহাড়ী ঢলে ভেঙ্গে যাওয়ার ফলে যানবাহনসহ মানুষ চলাচলে দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

Manual7 Ad Code

নদী ভাঙ্গনে রাস্তাটির একিদত্তপুর মাসুক মিয়ার বাড়ির পাশ হতে মহরম মিয়ার বাড়ীর পশ্চিম পাশ প্রায় ৫শত ফুট রাস্তার প্রায় ৮০-৮৫ ভাগ ভেঙ্গে গেছে। মুকুন্দপুর রাজা মিয়ার বাড়ির দক্ষিনে প্রায় ২০০ ফুট রাস্তা ভেঙ্গে গেছে। এর ফলে পার্শ্ববর্তী ২০-২২টি গ্রামের মানুষ দুর্ভোগের শিকার। এই রাস্তা দিয়ে উপজেলা সদরের সাথে একিদত্তপুর, মুকুন্দপুর, কবিরাজী, হাশিমপুর, বাবনিয়া, বেরী, কান্দিগাঁও, মহিষমারা, কোনাগাঁওসহ দক্ষিণাঞ্চলের অধিকাংশ মানুষ এই রাস্তাটিকে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করেন। এই রাস্তা দিয়ে চৌধুরী বাজার জিএস কুতুব শাহ আলীম মাদ্রাসা, শাহজালাল উচ্চ বিদ্যালয়, একিদত্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন। একিদত্তপুর, মুকুন্দপুর ও কবিরাজী গ্রামের মানুষের আসা যাওয়ার একমাত্র মাধ্যম এই রাস্তা। চলতি বন্যায় পাহাড়ী ঢলে রাস্তাটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্তমানে এই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে এই অঞ্চলের শত শত মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে।

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আকবর আলী সোহাগ জানান, এটা মুলত ফানাই নদীর প্রতিরক্ষা বাঁধ। ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে রাস্তাটির ব্যাপক ক্ষতি হয়েছে। আমি উপজেলা পরিষদ ও মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। বরাদ্ধ পেলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটির সংস্কার কাজ করা হবে।###

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!