ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগরের গণসমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগরের গণসমাবেশ

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও গণসমাবেশ সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার তাজপুরবাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত। উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ আবু তাহের মিসবাহ’র সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা আহমদ উল্লাহ আনসারীর সঞ্চালনায় গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি), বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন, জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান আহমদ শাহী।

গণসমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুহাম্মাদ মকবুল হোসাইন, জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক আলবাবুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাসির জাহেদ, প্রশিক্ষণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হাদিছুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলার সভাপতি মুহাম্মাদ জিয়াউল হক চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি আহমদ রাজন তালুকদার, উসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতপাখা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতাকারী জুবায়ের আহমদ সহ আরো অনেকে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!