ঘরহারা বন্যার্তদের পাশে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ঘরহারা বন্যার্তদের পাশে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়ায় অকাল বন্যায় লণ্ডভণ্ড হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি। ‘মানব প্রেমে খুলো যদি তোমার হৃদয় চোখ, তবে দূর হবে সব অসহায় মানুষের শোক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে ঘর হারা ১৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

Manual4 Ad Code

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে এ উপহার বিতরণ অনুষ্ঠানে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিঃস্ব সংস্থার পরিচালক ফজলে মওলা চৌধুরী ফুয়াদ।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, সমাজ সেবক শফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালিক ফজলু, সমাজ সেবক অঞ্জন দত্ত, ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশের যে কোন দুর্যোগে কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ’র প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বক্তারা।

Manual2 Ad Code

এদিকে অসহায় বন্যার্ত মানুষের মাঝে সফলভাবে  সংগঠনের উপহার পৌঁছে দেওয়ায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কুলাউড়া এসোসিয়েশন অব নিউজার্সি’র সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার ও সাধারণ সম্পাদক গোলাম মোদাব্বির চৌধুরী সোলেমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!