কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া :: বিদ্যালয়ে নিয়মিত শিক্ষর্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করনীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত মা সমাবেশ অনুষ্টানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও দাতা পরিবারের সদস্য সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোহেনা আক্তারের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক তাসনিম জাহান পান্না, সাবেক প্রধান শিক্ষক জামাল উদ্দিন, পৃথিমপাশা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সুসমা রানি দেব, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি শাহাজান চৌধুরী, অভিভাবক সৈয়দ জয়নাল হোসেন শাহিন, মৌমাছিরকন্ঠ প্রতিনিধি হাসান আল মাহমুদ রাজু, অভিভাবক শম্পা দেব প্রমুখ।
সভায় বক্ত্যরা বলেন, মা সমাবেশের মাধ্যমে মা দের কে শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে শিশুকে আরো আগ্রহী করে তোলা হয়। এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সভায়।
মা সমাবেশে শতাধিক মা, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্যসহ  শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় অভিভাবকদের সাথে নবাগত প্রধান শিক্ষক পরিচিত হন। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!