ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‍্যালী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‍্যালী

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

Manual2 Ad Code
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে জালালিয়া আল কুরআন গবেষনা পরিষদের উদ্যোগে ও আনজুমান আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‍্যালী সম্পন্ন। শনিবার সকাল ১০ টায় গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে জমায়েত হয়ে র‍্যালী বের হয়। সিরেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে তাজপুর হয়ে মোল্লা পাড়া আহমদিয়া দাখিল মাদরাসায় এসে আলোচনা সভার মাধ্যমে সমাপ্তি হয়।
‌র‍্যালীতে উপস্থিত ছিলেন, জালালিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সহ সভাপতি হাজী আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভী, মাওলানা আব্দুর রব, কামাল আহমদ, কাজী মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, তৌরিছ আলী, হাফিজ আজাদ আলী, মাহবুব খান, ফয়ছল ইসলাম, তালামীযে ইসলামিয়া ওসমানীনগরের সভাপতি আব্দুল তোয়াহিদ তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি প্রমূখ।
 প্রতিকুল আবহাওয়ার মধ্যে নবী প্রেমিকদের দেখা যায় বিভিন্ন কালিমা খচিত পতাকা হাতে তারা শিল্পির কন্ঠে নাত গাইতে। র‍্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ আল মাহমুদ, মাওলানা আসগর আলী।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!