তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীগরের ঐতিহ্যবাহী স্বানামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণকান্ত দাসের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় কলেজ প্রশাসনের উদ্যোগে কলেজ মিলনায়তনে সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন  তাজপুর ডিগ্রি কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রাণ কান্ত দাস। কলেজের নতুন যোগদানকৃত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ খয়রুল আবেদীন চৌধুরীর সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সেক্রেটারী প্রভাষক আমিনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী অধ্যক্ষ প্রাণকান্ত দাস শুধু একজন অধ্যক্ষ নন, তিনি আমাদের অভিভাবকের মতো ছিলেন। যেকোনো বিষয়ে পরামর্শ নিতাম। বিদায় বড় কষ্টের, তবুও মানতে হবে। আমাদেরও এভাবে একদিন বিদায় নিতে হবে। একজন শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে মূলত আজকের এই আয়োজন। প্রাণকান্ত স্যার ছিলেন একজন সাদা মনের মানুষ। এমন শিক্ষক আর হয়তো আমরা পাব না। স্যারের নীতি–আদর্শকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রম চালাব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক আশুতোষ রঞ্জন দাস, মোঃ খসরুজ্জামন, অর্পণা ভট্রাচার্য, প্রভাষক মরিয়ম আক্তার , মোঃ সেলিম মোল্লা, সুমিত সেন, সুশান্ত দেবনাথ, মিতা রানী বৈদ্য, মাসুদ করিম, সুলাইমান হোসাইন খান, সুহেল আহমদ, মোঃ আতাউর রহমান, প্রভাকর চৌধুরী, আইসিটির প্রভাষক সালমা খাতুন, প্রদর্শক মোঃ আবু ছিদ্দিক, মোহাম্মাদ শহিদুল্লাহ্, শরীর চর্চা শিক্ষক আশরাফ আলী, প্রভাষক আমিরুল ইসলাম,রাজীব গুপ্ত, শিক্ষার্থী সালমান আহমদ, জুনেদ আহমদ ও ইলিয়াছ আলী।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!