শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে হিন্দু নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual4 Ad Code

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপি নেতার খুশালপুরস্থ নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

Manual6 Ad Code

সভায় জেলা বিএনপি নেতা অলি আহমদ খান, কমলগঞ্জ উপজেলা বিএনপি নেতা দুরুদ আলী, মো: আবুল হোসেন, সিরাজুল ইসলাম, শোয়েব আহমদ, লক্ষ্মী মোহন সিংহ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, পূজা উদযাপন পটরিষদের নেতা অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, নারায়ণ মল্লিক সাগর, নারায়ণ মল্লিক সাগর, শিমুল কান্তি পাল, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, রনজিত অধিকারী, নির্মল এস পলাশ, যুব ঐক্য পরিষদ সভাপতি পিন্টু ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজা মন্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘœ ও শাšিপূূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। তিনি আরো বলেন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিগত দিনের ন্যায় বিএনপি তাদের পাশে রয়েছে। কোনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

সভায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ জানান, আগামী ৯ অক্টোবর থেকে উপজেলায় এবার মোট ১ শত ৩৭টি সার্ব্বজনীন ও ১১টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

মতবিনিময় সভা শেষে উপজেলার মণিপুরি সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে পৃথক মতবিনিময় করেন বিএনপি-জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!