কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের মানববন্ধন

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া বাজারের সকল অনিয়ম দূর করে ভিটা মালিক-ভাড়াটিয়া, ক্রেতা- বিক্রেতা সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরী করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাজারের এক শ্রেণীর অসাধু চক্র কর্তৃক ব্যবসায়ীদের চড়া সুদে ঋণ প্রদান এবং তা আদায়ের জন্য নিরীহ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরাম (টিবিএফ) এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

০৬ অক্টোবর রোববার দুপুরে কুলাউড়া স্টেশন চৌমুহনী চৌমুহনীস্থ ছমরুন নাহার প্লাজার সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। টিবিএফ’র চেয়ারম্যান মইনুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী ময়নুল হক বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কো-চেয়ারম্যান ব্যবসায়ী বিশ^জিৎ দাস, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মোক্তাদির জায়েদ, নির্বাহী সদস্য আব্দুল জলিল, টিবিএফ’র অর্গানাইজিং সেক্রেটারী মেহেদী হাসান খালিক, শিক্ষা সমন্বয় কামরুল ইসলাম প্রমুখ।

Manual1 Ad Code

মানববন্ধনে অংশ নেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, টিবিএফ’র জয়েন্ট সেক্রেটারী শরফ উদ্দিন তমু, সাংবাদিক নাজমুল ইসলাম, ট্রেজারের আব্দুস শাকুর, নির্বাহী কমিটির সদস্য হারুন অর রশীদ ভুইয়া, নাজমুল বারী সুহেল, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মজুমদার, ব্যবসায়ী সুরমান বকস্, আব্দুল জলিল, শহীদুল ইসলাম, মিডিয়া সমন্বয়ক শামীম আহমদ, ব্যবসায়ী রাসেল আহমদ, প্রচার সমন্বয়ক ইসলাম উদ্দিন, নারী সমন্বয়ক শেফালী বেগম, কাদিপুর ইউপি সদস্য আজাদ মিয়া সহ বিপুল সংখ্যক ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!