শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুলাউড়ার জয়চন্ডীতে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের তত্ত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নের চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে জয়চন্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩ শতাধিক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual3 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুবের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক রাহাত সিপারের সঞ্চালনায় উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সৈয়দ হাসানুজ্জামান, ওয়ারেন্ট অফিসার মাহবুব রহমান এবং সার্জেন্ট আমিনুল ইসলাম।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, জয়চন্ডী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুল বারী, ওয়ার্ড সদস্য ফজলুল আউয়াল, মো: মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শংকর উরাং, জাহাঙ্গীর হোসেন, মিলন বৈদ্য, আলিম আহমদ। সংরক্ষিত মহিলা সদস্য, নেহারুন বেগম, সীমা রানী চুনার প্রমুখ।

Manual8 Ad Code

জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব জানান, ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে চা-শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে যারা একেবারে অসহায় তাদেরকে বাছাই করে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রাপ্ত এই খাদ্য সহায়তাগুলো দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!