কুলাউড়া ইউসিসিএল’র নির্বাচন : চেয়ারম্যান ফজলু, ভাইস চেয়ারম্যান তাজুল নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়া ইউসিসিএল’র নির্বাচন : চেয়ারম্যান ফজলু, ভাইস চেয়ারম্যান তাজুল নির্বাচিত

  • শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া প্রতিনিধি ::

কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটি(বিআরডিবির)’র নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুল হক ফজলু, ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক মোহাম্মদ তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া বিআরডিবি প্রশিক্ষন হলরুমে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এছাড়া সমিতির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় ১নং ব্লকে বর্তমান সদস্য মোঃ ইন্তাজ আলী, ৩ নং ব্লকে বর্তমান সদস্য মোঃ ছোয়াব আলী, ৪ নং ব্লকে মোঃ সিদ্দেক আলী, ৫ নং ব্লকে মিনারা বেগম ও ৬ নং ব্লকে মমতা বেগমকে নির্বাচিত ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আলফাতুন চৌধুরী ও মিন্টু দাস, সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরিফ আহমদ, প্রিয় কুলাউড়ার সম্পাদক এএকেএম জাবের, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ, দৈনিক বিশ্ব মানচিত্র কুলাউড়া প্রতিনিধি পাবেল বখস্।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews