কুলাউড়ায় আ’লীগের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী : নিরাপত্তা চেয়ে থানায় জিডি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রাইমারি স্কুলের আঙিনায় বৃক্ষ চারা রোপন কার্যক্রমের উদ্বোধন আদালতের নির্দেশে দোকান খুলে নগদ টাকা, মালামাল ও লাইসেন্স না পাওয়ার অভিযোগ: সুষ্ঠু তদন্তের দাবি। আত্রাইয়ে বয়তুল্ল্যাহ সেতুর পাশে ধস: বড় দুর্ঘটনার আশঙ্কা কমলগঞ্জে হামলা করে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনতাইয়ের অভিযোগে স্বামীর সংবাদ সম্মেলন কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ আত্রাইয়ে বর্ষার নতুন পানিতে জেলেদের মাছ শিকারের মহোৎসব জুড়ীর বন্যা দুর্গতদের চিকিৎসায় বিজিবির মেডিকেল ক্যাম্প : ৫ শতাধিক রোগিকে ওষুধ প্রদান বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে ছাত্রীদের স্বাস্থ্য উপকরণ বিতরণ বড়লেখা সীমান্তে রেলবন্দর স্থাপনের সম্ভাবনা : কাষ্টমস ও রাজস্ব কর্মকর্তাদের পরিদর্শণ

কুলাউড়ায় আ’লীগের বিরুদ্ধে মামলা করে বিপাকে বাদী : নিরাপত্তা চেয়ে থানায় জিডি

  • বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হওয়ার ঘটনায় ৮৩ জনের উপর মামলার বাদি পারভেজ আহমদকে প্রাণনাশের হুমকি দিচ্ছে পলাতক আসামীরা। এ ঘটনায় সোমবার ০৭ সোমবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Manual2 Ad Code

থানায় দায়েরকৃত অভিযোগে পারভেজ আহমদ জানান, ২৫ জুলাই বৈষম্যবিরোধী মিছিলে আক্রমন করে আওয়ামী লীগের সশস্ত্র গ্রুপ। সন্ত্রাসীরা দা লাটিসোঠা দিয়ে আক্রমন করে অনেক শিক্ষার্থীকে আহত করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ৫ আগষ্ট সরকার পতন হলে কুলাউড়া থানায় পারভেজ আহমদ বাদি হয়ে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে এবং অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামী করে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যে ৬-৭ জনকে আটক করলেও ঘটনার মূল নায়করা রয়েছেন ধরাছোঁয়ার বাহিরে। মামলা আসামীরা আটক না হওয়ায় আসামীদের মধ্যে কয়েকজন মামলার বাদি পারভেজ আহমদকে প্রকাশ্যে এবং মোবাইল ফোনের মাধ্যমে একাধিকবার প্রাণনাশের হুমকি প্রদান করে। এ নিয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি কুলাউড়া ক্যাম্পের সেনাবাহিনীকে অবহিত করেন। সেনাবাহিনীর পরামর্শে পরে তিনি কুলাউড়া থানায় একটি জিডি করেন।

এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার জানান, পারভেজ আহমদ জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি করছেন। যারা মামলার বাদিকে হুমকি দিয়েছে তাদেকে দ্রুত আইনের আওতায় আনা হবে। #

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!