সংবাদ সম্মেলনে পরিকল্পনা ঘোষণা- বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম মানবিক কাজে ব্যয় করেছে ৫০ লক্ষাধিক টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সংবাদ সম্মেলনে পরিকল্পনা ঘোষণা- বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম মানবিক কাজে ব্যয় করেছে ৫০ লক্ষাধিক টাকা

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual3 Ad Code

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে গঠিত ‘বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম’ মাত্র চার বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় জনকল্যাণে ৫০ লক্ষধিক টাকা ব্যয় করেছে। আগামিতে আরো বড় বাজেট নিয়ে সহায়-সম্বলহীন অসহায়, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত, লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেওয়া মেধাবী শিক্ষার্থী, গৃহহীন, দুর্যোগে ক্ষতিগ্রস্থসহ নানাভাবে দূর্ভোগে থাকা মানুষের আর্থিক সহায়তার পরিকল্পনা গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী প্রবাসি এই সংগঠনটি।

বুধবার রাতে বড়লেখা পৌরশহরের অভিজাত একটি রেস্ট্যুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের জনকল্যাণমুলক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাগুলো তোলে ধরেন। নেতৃবৃন্দ এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নের ব্যাপারে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।

Manual6 Ad Code

বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম ও পরিকল্পনা তোলে ধরেন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, দপ্তর সম্পাদক মাহির উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক রায়হানুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান সামি, সদস্য আক্তার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, কার্যকরি সদস্য মস্তফা উদ্দিন, সদস্য তাহমিদ ইশাদ রিপন, হানিফ পারভেজ, আশফাক আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!