কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শীর্ষক আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসউদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. এখলাছ মিয়া, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, শিক্ষক ফখর উদ্দিন, ফায়ার সার্ভিসের লিডার ফরিদ মিয়া প্রমুখ।

Manual7 Ad Code

এসময় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন। সবশেষে একটি র‌্যালী উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!