কমলগঞ্জে বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের চা শ্রমিক দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য (২৮) নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় বেড়ার জাল দিয়ে আত্মহত্যা করেছে। সে আলীনগর ইউনিয়নের ইটাখলা গ্রামের রামাদার বৈদ্যের ছেলে। বৃহস্পতিবার সকাল ৬ ঘটিকায় ইটাখলা গ্রামের ফুটবল মাঠের ইসকন মন্দিরের পাশে বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলনের জাল দিয়া ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে মরদেহ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে না আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা কল্পনা চলছে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য গত বুধবার রাতের খাবার শেষে তার পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে। সে সারা রাত ঘরে আসে নাই। মাঝে মধ্যে সে বাগানের চোলাই মদ পান করত। সকালে পরিবারে লোকেরা ঘুম থেকে উঠে শুনতে পায় দিপক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে লাইলনের জাল দিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার এসআই জিয়াউল হক বলেন, আলীনগর চা বাগানে দিপক বৈদ্য ওরপে চান্দু বৈদ্য নামের এক যুবক বাঁশ ঝাড়ের বাঁশের সাথে গলায় লাইলনের জাল দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবকের মরদেহ সকালে উদ্ধার করে লাশ ময়নাতদন্ত করার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!