ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী এইচপিভি টিকা পাবে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী এইচপিভি টিকা পাবে

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা পাবে সিলেটের ওসমানীনগরের সাড়ে ৮ হাজার কিশোরী। গতকাল রোববার বেলা আড়াউটার দিকে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার এ সব তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল।

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুল আহসানের সভাপতিত্বে সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নুছরাত জাহান মৌটুসী।

Manual7 Ad Code

সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাঈনুল আহসান বলেন, ওসমানীনগর উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৭৯ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের স্থায়ী ১৯২ ইপিআই কেন্দ্র সহ মোট ৩৭১ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকা ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন জরায়ুমূখে ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ৮হাজার ৪শত ৭৯জন কিশোরীকে টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Manual5 Ad Code

টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। উপজেলার সকল স্তরের কিশোরীরগণ টিকা গ্রহণ বাস্তবায়নে সবার সহযোগিতা কমনা করেন তিনি। সেমিনারে অংশ গ্রহন করেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অনন্যা জামান মুন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আলা হোসেন, এমটি ইপি আই নিউটন ধর, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সহ সভাপতি আব্দুল মতিন, কোষাধ্যক্ষ কবির আহদ, নির্বাহি সদস্য কয়েছ মিয়া, সদস্য জয়নাল আবেদিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল আজিজ, পুরোহিত বিশ্বজিৎ চৌধুরী, বিদ্যুৎ ভট্টাচার্য, মাওলানা আব্দুল মুহাইমিন, মঈন উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, হাবিবুর রহমান সিদ্দিকি, ছাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!